৬ মে ২০২৬

ধুনটে বিশ্ব পানি দিবসের র‌্যালী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বিশ্ব পানি দিবসের র‌্যালী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা প্রসাশনের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব, ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি