৭ মে ২০২৬

ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ও আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ও আলোচনা সভা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, মেডিকেল অফিসার সুমন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, জুলফিকার আলী ভুট্টু, আজাহার আলী পাইকাড়, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আব্দুল খালেক, শাহাদৎ হোসেন, মহিবুল আমিন ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি