৭ মে ২০২৬

ধুনটে বিনামূল্যের স্কুলড্রেস পেল ৭১ খুদে শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বিনামূল্যের স্কুলড্রেস পেল ৭১ খুদে শিক্ষার্থী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় প্রাক-প্রাথমিক শ্রেণীর ৭১ জন শিক্ষার্থী পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বরাদ্দকৃত বিনামূল্যের স্কুলড্রেস। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে উক্ত বিদ্যালয়ের ৩৪ জন ছেলে ও ৩৭ জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের স্কুলড্রেস গুলো বিতরণ করা হয়।

ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী সরকার, ফারাহ দীনা ফেরদৌসী, লায়লা ফয়জুন্নাহার, সীমা সাহা, নাছিমা নাহার, মাহমুদা খাতুন, গুলশান আরা, ফজলুল হক, আব্দুল্লাহ আল আজাদ, হাফসা বিনতে হাফিজ ও শুপ্রিয়া রানী চন্দ্র প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি