৬ মে ২০২৬

ধুনটে বিচিত্রা মঞ্চে হামলায় ছাত্রলীগ নেতা ও নৃত্যশিল্পীসহ আহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বিচিত্রা মঞ্চে হামলায় ছাত্রলীগ  নেতা ও নৃত্যশিল্পীসহ আহত ৬

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় চৈতালি মেলার বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চে দূর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা ও নৃত্যশিল্পীসহ ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে চৌতালী মেলার বিচিত্রা মঞ্চে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ভুতবাড়ি গ্রামের সৈকত হোসেন রুবেল (২২), একই গ্রামের আল-আমিন (২৬), আসলাম হোসেন (২৭), সেলিম রেজা (২০), মঞ্জুরুল হোসেন (২২) ও নৃত্যশিল্পী রতনা খাতুন (২২)। আহতরা রাতেই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। তবে আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় গ্রামবাসির আয়োজনে অন্যান্য বছরের ন্যায় মঙ্গলবার সকাল থেকে ভান্ডারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চৈতালি মেলা বসে। মেলা প্রাঙ্গনে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১২টার দিকে বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চে অশ্লীল নৃত্য দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ও নৃত্যশিল্পীসহ ৬ জন আহত হয়েছে।

মেলা আয়োজক কমিটির সভাপতি ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, ঐতিহ্যবাহী এই মেলায় বিচিত্রা অনুষ্ঠান দেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সহিংস ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে। ঘটনার পর পরিবেশ না থাকায় বিচিত্রা প্রদর্শন বন্ধ কর দেওয়া হয়েছে। স্থানীয় ভাবে এ বিষয়টি সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মেলার বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চ গুড়িয়ে দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি