৪ মে ২০২৬

ধুনটে বেদে সম্প্রদায়ের পাশে দারিদ্র বিমোচন যুব সংস্থা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে বেদে সম্প্রদায়ের পাশে দারিদ্র বিমোচন যুব সংস্থা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় দারিদ্র বিমোচন যুব সংস্থার উদ্যোগে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া যাযাবর বেদে সম্প্রদায় ও স্থানীয় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে বাঙালী নদীর পাড়ে অবস্থান নেওয়া ২০টি বেদে পরিবার এবং স্থানীয় কর্মহীন ১০০টি পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন, মরিচ, সাবান, বেগুন ও মুড়ি।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকাড়, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদ, দারিদ্র বিমোচন যুব সংস্থার সভাপতি শাহীন আলম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সুমন রহমান রাসেল, সহসভাপতি রাজু ইসলাম রিপন, হাসানুর রহমান নিলু, কোষাধ্যক্ষ রাজিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলম, শফিকুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন, আনিছুর রহমান আনছার, সমাজসেবক রেজাউল করিম রুবেল, একেএম মাকছুদুল হাসান মনি, সোহেল রানা সরকারসহ দারিদ্র বিমোচন যুব সংস্থার সকল সদস্য বৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি