ধুনটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শিক্ষার্থী সাবিত হাসান ও অনিন্দিতা মহন্ত প্রমুখ।
উল্লেখ্য, দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি