৬ মে ২০২৬

ধুনটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মহিলা বিষয়ক অধিদপ্তর ধুনট শাখার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহেনা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা নাদিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তফিস উদ্দিন, ধুনট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা আনোয়ারা বেগম, অফিস সহকারি রকিবুল ইসলাম ও টিএমএসএস ধুনট শাখার প্রোগ্রাম কর্মকর্তা (সোশ্যাল) মোরশেদা হক মুকুট মনি প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি