ধুনটে আনন্দপাঠ স্কুলের শতভাগ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় আনন্দপাঠ জুনিয়র স্কুলের ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেল ৫টায় বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক হাবিবুল্লাহ সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান অভিনেতা ডা. এজাজুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ওসি পত্নি রাবেয়া হোসাইন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দপাঠ জুনিয়র স্কুলের পরিচালক অচিন্ত্য চয়ন, ব্যবসায়ী শামছুল কাদের কামাল ও অত্র বিদ্যালয়ের কোঅর্ডিনেটর রাকিবুল হাসান রাজু প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি