৮ মে ২০২৬

ধুনটে আমন চাল সংগ্রহের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে আমন চাল সংগ্রহের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারিভাবে ৯৯০টন অভ্যন্তরীন আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট খাদ্যগুদাম প্রাঙ্গণে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) সেকেন্দার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলাল, ধুনট প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌ফিকুল আলম, ধুনট উপ‌জেলা চালকল মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি হায়দার আলী হিন্দোল, সদস্য সাইফুল ইসলাম, ধুনট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, ‌সাংবা‌দিক মাসুদ রানা, আ‌মিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম ও ইমদাদুল হক ইমরান প্রমুখ।

উল্লেখ্য, চলতি আমন মৌসুমে ধুনট উপজেলায় সরকারিভাবে নিবন্ধনকৃত ৬৩টি চালকল থেকে আমন চাল সংগ্রহ অভিযান চলবে মার্চ মাস পর্যন্ত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি