ধুনটে আলোর কারখানা পাঠাগারে শিক্ষা উপকরণ বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) বাস্তবায়নে উজ্জীবিত কিশোরী ক্লাবের আলোর কারখানা পাঠাগারে আসবাবপত্রসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে টিএমএসএস ধুনট শাখা কার্যালয়ে পুর্ব ভরনশাহী, মাঠপাড়া, চৌকিবাড়ি ও বেলকুচি গ্রামের উজ্জীবিত কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, টিএমএসএস ধুনট অঞ্চল প্রধান আফজাল হোসেন, শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ ও প্রোগ্রাম কর্মকর্তা (সোশ্যাল) মোরশেদা হক মুকুট মনি প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি