৮ মে ২০২৬

ধুনটে আ’লীগের মোটর সাইকেল শোডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে আ’লীগের মোটর সাইকেল শোডাউন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনটে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে মোটর সাইকেল শোডাউনটি ধুনট উপজেলা সদর থেকে বের হয়ে বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোডাউন শেষে ধুনট পৌর এলাকার বাইপাস মোড়ে এক পথ সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরই-ই-খুদা জুয়েল, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা মাকছুদুল হক বাচ্চু, আলেক বাদশা, আব্দুস সালাম, রঞ্জুবুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপদপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ হারুন, উপজেলা যুব শ্রমিক লীগের সভাপতি তৌহিদুজ্জামানহিটলার ও সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি