ধুনটে ৬’শ পরিবার পেল এমপি হাবিবের ত্রাণ
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের ব্যক্তিগত অর্থায়নে ধুনট উপজেলায় করোনার কারনে কর্মহীন ৬শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রান বিতবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, আহসান হাবিব, শফিকুল ইসলাম শফি, কুদরত-ই-খুদা জুয়েল, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, রবিউল আউয়াল, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীল নাহার, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ। আলোচনা সভা শেষে ধুনট পৌর এলাকার ৬শতাধিক পরিবারের সদস্যদের হাতে ত্রান সামগ্রী তুলে দেয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি