৭ মে ২০২৬

ধুনটে ৫’শ পরিবারের পাশে যুবলীগ নেতা রিপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ৫’শ পরিবারের পাশে যুবলীগ নেতা রিপন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিমগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনের ব্যক্তিগত অর্থায়নে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ উপলক্ষ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণের করা হয়।খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান টিআইএম নুরুন্নবী তারিক।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, সাবেক ইউপি সচিব বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, যুবলীগ নেতা মানিক, মনির খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা বোরহান উদ্দিন, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী, রুবেল হোসেন ও সিয়াম প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি