ধুনটে ৫দফা দাবীতে ফারিয়া’র মানববন্ধন
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে ধুনট বাজার ফলপট্টি এলাকায় ধুনট উপজেলা বাংলাদেশ ফার্মসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশনের (ফারিয়া) উদ্দ্যোগে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফারিয়া’র ধুনট উপজেলা শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন, অত্র সংগঠনের উপদেষ্টা জিয়াউর রহমান, আকিদুল হক, সুলতান মাহমুদ, রাশেদ মাহমুদ, জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আবু মারজান, প্রচার সম্পাদক আবু রায়হান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য কোরবান আলী ও মোসাদ্দেক প্রমুখ।
উল্লেখ্য, ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের ৫দফা দাবীগুলো হলো, সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি,এ/ডি,এ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশনকে (ফারিয়া) সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি