ধুনটে ৫০০ শীতার্ত পেল উত্তরা মোটর্সের কম্বল
ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় উত্তরা মোটর্স লিমিটেডের উদ্যোগে ৫০০ শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে ধুনট বাজার এলাকায় হৃদয় অন্তর মোটর্সের সামনে উক্ত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টিআইএম নুরুন্নবি তারিক।
ধুনট হৃদয় অন্তর মোটর্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আতিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উত্তরা মোটর্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ফজলুল করিম, সার্ভিস ইঞ্জিনিয়ার কেরামত আলী, আওয়ামী লীগ নেতা রনজুবুল আলম, জহুরুল ইসলাম, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান খসরু নুপুর ও উপজেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি