ধুনটে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নবীন বরণ অনুষ্ঠান
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুর ১টার দিকে ভরনশাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদ্য নিয়োগ প্রাপ্ত ২৭ জন ৪র্থ শ্রেণীর কর্মচারীকে বরণ করে নেয়া হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন মাসুদ।অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক আনিছুর রহমান,সহসাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম, ধুনট উপজেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, সহসভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক আব্দুল কাফি, সহসাধারন সম্পাদক শাহ আলম ও উপদেষ্ঠা পরিষদের সদস্য ফজলুল হক প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি