ধুনটে ২০ মামলার পলাতক আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ২০ মামলার আসামী লস্কর প্রামানিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। লস্কর প্রামানিক উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
রোববার বিকেলের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। থানা সুত্রে জানা যায়, বগুড়া সদর, শাহাজাহানপুর, নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় লস্কর প্রামানিকের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ প্রায় ২০টি মামলা রয়েছে। এসব মামলায় লস্কর প্রামানিক একাধিকবার গ্রেপ্তার হয়েছে। সে জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে লস্করকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ। এসময় তাঁর দেহ তল্লাশি করে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লস্কর প্রামানিকের বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে। লস্কর প্রামানিকসহ আরো দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি