ধুনটে ২ সেটেলমেন্ট কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে বদলি হয়ে যাওয়া দুই কর্মকর্তা মনতাজ আলী ও আরিফুর রহমানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সেটেলমেন্ট অফিস ঘেরাও কর্মসূচি ঘোষনা করা হলেও সিন্ধান্ত পরিবর্তন করে তারা বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার দুপুর ১২টার দিকে ভূমি রক্ষা সংগ্রাম পরিষদ ধুনট-শেরপুর উপজেলা শাখার উদ্দোগে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের নেতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) নেতা রঞ্জন কুমার দে, ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের ধুনট-শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য আব্দুল হাই, দিদারুল ইসলাম দিদার, ধুনট উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, আদিবাসি যুব পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি স্বপন কর্ণি দাস, আনসার-ভিডিপি সদস্য আজিজার রহমান, কৃষক খলিলূর রহমান ও আব্দুল বারিক প্রমুখ।
উল্লেখ্য প্রায় পাঁচ বছর আগে ধুনট উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মনতাজ আলী ও আরিফুর রহমান বদলি হয়েছেন। এরমধ্যে মনতাজ আলী বগুড়া সদর জোনাল সেটেলমেন্ট অফিসে এবং আরিফুর রহমান দুপচাচিয়া উপজেলা সেটেলমেন্ট অফিসে কর্মরত আছেন। এ বিষয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার মনতাজ আলী বলেন, দীর্ঘদিন আগে ধুনট সেটেলমেন্ট অফিস থেকে বদলী হয়েছি। অথচ বর্তমানে আমার বিরুদ্ধে কতিপয় ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
বগুড়া জোনাল সেটেলমেনট অফিসার হাফিজুর রহমান বলেন, এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দ্দিষ্ট ভাবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি