ধুনট প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে এক মিনিট নিরবতা পালন, মোমবাতি প্রজ্বলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, লাল মিয়া, পিরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল হক লিটন, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদার, সাংবাদিক মাসুদ রানা, রেজাউল হক মিন্টু, আমিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, ধুনট ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আশরাফুল কবির বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি