ধুনট পৌরসভায় উন্মুক্ত স্থানে নলকূপ স্থাপনের উদ্বোধন
ইমদাদুল হক, ধুনট (বগুড়া)থেকে: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বগুড়ার ধুনট পৌরসভায় ৯টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ৫০ লাখ টাকা ব্যয়ে ১৪৬টি নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০জুন) সকাল ১০টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডে জয়নাল মন্ডলের বাড়ি সংলগ্ন রাস্তার ধারে নলকূপ স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র এজিএম বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার প্রকৌশলী ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রকল্প পরিচালক আবু হাসান ভূইয়া, পৌর কাউন্সিলর সোলায়মান আলী, আলী আজগর মান্নান, মোহাম্মদ আলী, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, সহকারী করআদায়কারী খলিলূর রহমান, ঠিকাদার সহকারী হাসান আলী, সমাজসেবক জয়নাল মন্ডল, মোকতাল হোসেন ও পৌরসভার অফিস সহকারী আব্দুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থাপিত ১৪৬টি নলকূপ সাধারন জনগনের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি