৭ মে ২০২৬

ধুনট পৌরসভার বাজেট ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনট পৌরসভার বাজেট ঘোষণা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন প্রধান অতিথি মেয়র এজিএম বাদশাহ। বাজেটে ১০ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৬৯৪ টাকার আয় ও ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর নিরঞ্জন কুমার দাসের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশিকুর রশিদ হেলাল, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদরত-ই-খুদা জুয়েল, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংবাদিক রফিকুল আলম, পৌরসভার সচিব শাহিনূর ইসলাম,প্রকৌশলী আবু হাসান ভূইয়া, কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, আলী আজগর মান্নান, বাবুল আক্তার বাবু, ফজলুল হক সোনা, ফরিদ উদ্দিন, সোলায়মান আলী, রেনুকা খাতুন, আলেকা বেগম, সমাজসেবক শামসুল হক ও লাইট হাউস ধুনট শাখার রেসপন্সিবল প্রকল্পের প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি