৮ মে ২০২৬

ধুনট গণকবরে যাতায়াতের রাস্তা কিনলো প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনট গণকবরে যাতায়াতের রাস্তা কিনলো প্রশাসন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৪৮বছর ধরে শহীদদের গণকবরে যাতায়াতের জন্য কোন রাস্তা ছিল না। ফলে বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের গণকবর জিয়ারত করতে গিয়ে উপজেলা প্রশাসনসহ সর্বসাধারণকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে। শহীদদের গণকবরটি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে অবস্থিত।

দীর্ঘদিনের এ দুর্ভোগের নিরসন করার জন্য ১শতক জায়গা কিনে নিয়ে জমির মালিকানা হস্তান্তরের নিবন্ধন শেষে গণকবরে যাতায়াতের জন্য রাস্তা বানিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে জমি বিক্রেতা ডাঃ আব্দুল জব্বারের হাতে জমি ক্রয়ের নগদ ৭০হাজার টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া ও ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি