৮ মে ২০২৬

ধর্ষণের কথা স্বীকার করে আদালতে মজনুর জবানবন্দি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধর্ষণের কথা স্বীকার করে আদালতে মজনুর জবানবন্দি

বাংলাপ্রেস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার আসামি মজনু।

বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড শেষ হওয়ার একদিন আগে আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আবেদন গ্রহণ করে, আসামি মজনুর জবাববন্দি রেকর্ড করেন।

মজনুর ডিএনএ'র সাথে নির্যাতনের আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। শিগগিরই জানা যাবে এর ফলাফল। গেলো ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কুর্মিটোলায় ধর্ষণ ও ছিনতাইয়ের শিকার হন ওই শিক্ষার্থী। এ ঘটনায় মামলা করেন তার বাবা। ৭ জানুয়ারি দিবাগত রাতে মজনুকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি