৭ মে ২০২৬

ধর্মঘটে নেমেছ নিউ ইয়র্ক টাইমসের কর্মীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধর্মঘটে নেমেছ নিউ ইয়র্ক টাইমসের কর্মীরা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক হাজারেরও বেশি কর্মী গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট করেছেন। তাদের ইউনিয়ন জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় ধর্মঘট। ধর্মঘটকারী কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউজগিল্ড জানিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে ব্যবস্থাপনার অস্বীকৃতিই ধর্মঘটের মূল কারণ। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন টুইটে লিখেছে, নিউ ইয়র্ক টাইমসের এক হাজার ১০০ জনেরও বেশি কর্মী এখন আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন, চার দশকের মধ্যে কম্পানিতে এই প্রথম এত বড় পদক্ষেপ। নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস হা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেছেন, আলোচনা শেষ হয়ে যায়নি এবং এটি হতাশাজনক যে কোনো অচলাবস্থার মধ্যে না থেকেও কর্মীরা এমন চরম পদক্ষেপ নিচ্ছেন। এদিকে ইউনিয়ন জানিয়েছে, ইউনিয়নের সদস্যরা সবার জন্য একটি ভালো বার্তাকক্ষ পাওয়ার জন্য যা করা দরকার তা-ই করবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি