৪ মে ২০২৬

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের
বাংলাপ্রেস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহনের মালিক-শ্রমিকদের প্রতি মন্ত্রী এ আহ্বান জানান। আগামী রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সেখানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস ও টোল হার বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ ২০১১ সালে টোল হার বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর এ সেতুর টোল হার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোল হার বাড়ানো হয়েছে। বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে টোলের হার বৃদ্ধির বিষয়টি মেনে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে বলে এ খাতের মালিক-শ্রমিকরা জানিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি