ধর্ম নিরপেক্ষতায় বাংলাদেশ গোটা বিশ্বের রোল মডেল-হাবিবর রহমান এমপি
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, ধর্ম নিরপেক্ষতায় বাংলাদেশ গোটা বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনসেবা করে যাচ্ছে। মানুষের কল্যাণে এবং মসজিদ, মন্দির নির্মানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে অকাতরে বরাদ্দ দিচ্ছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার ধুনট পৌর এলাকায় পশ্চিমভরনশাহী মধ্যপাড়া নূর জামে মসজিদের ছাদ ঢালাই নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি আশিকুর রশিদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, পৌর কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ পাখি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পশ্চিমভরনশাহী মধ্যপাড়া নূর জামে মসজিদের সভাপতি মোসলেম আকন্দ, সাধারণ সম্পাদক নূর মন্ডল, সহসভাপতি জয়নাল আবেদীন মন্ডল, সহসম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য জামাল উদ্দিন ও ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি