৪ মে ২০২৬

ঢোলারহাটে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢোলারহাটে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:আসন্ন ইউপি নির্বাচন ২০২১ কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢোলারহাট এস,সি, উচ্চ বিদ্যালয় নরোত্তম রোহিনী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত কুমার রায়ের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ‌্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,থানা আওয়ামীলীগের তথ্য-প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক অখিল চন্দ্র রায় ,ঢোলারহাট ইউনিয়ের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, সভা সঞ্চালনা করেন ঢোলারহাট আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান। সভায় ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ,যুবলীগ,মহিলালীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার জন্য দলকে সুসংগঠিত করার এবং কাধে কাধ রেখে কাজ করার আহবান জানানো হয়। বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর প্রস্তাব ও সমর্থনকারীর মাধ্যমে আগামী ইউপি চেয়ারম্যান নির্বাচনের প্রার্থীর নাম সংরক্ষণ করা করেন। পরবর্তীতে প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি