৪ মে ২০২৬

ধোকা দিয়ে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না : সেতুমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ধোকা দিয়ে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না : সেতুমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের রায় ছাড়া বিএনপির সরকার পরিবর্তনের রঙ্গীন স্বপ্ন কর্পূরের মত উধাও হয়ে যাবে। তিনি বলেন, ‘জনগণের রায়ে সরকার বদল হবে। কিন্তু তারা (বিএনপি) যে পন্থায় সরকার পরিবর্তনের স্বপ্ন দেখছে তা কর্পূরের মত উবে যাবে।’ মন্ত্রী বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতির দিন শেষ, ছদ্মবেশী বিধ্বংসী রাজনীতির সময় শেষ। ধোকা দিয়ে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যিনি মৃত ব্যক্তির নামে ভূয়া কাগজ তৈরি করে বাড়ী দখল করেন তিনি কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারেন না। তিনি বেগম খালেদা জিয়াকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে রেখে জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন।

তিনি বলেন, মওদুদ সাহেবের কাছে কি জাদু আছে, যা দিয়ে কখন, কেন এবং কিভাবে সরকার বদল করবেন তা উল্লেখ করেননি। তবে টেমস নদীর ধারে, ব্যাংককে কখন কোন বৈঠক হচ্ছে সরকার তা জানে। সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতারা ৯ বছর আন্দোলন করে ব্যর্থ হয়ে তারা কোটা আন্দোলন কারীদের ওপর ভর করেছিল। সে আন্দোলনেও ব্যর্থ হয়ে তারা শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করেছিল। সেখানেও তারা ব্যর্থ হয়ে এখন বিদেশীদের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির জন্য বাতিঘর। এ বাতিঘর দেশের সকল সংকটে পথ দেখাবে।

সংগঠনের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি