ধনী দেশগুলোর টিকানীতির কৌশল অনৈতিক: জাতিসংঘ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ধনী দেশগুলোর করোনার টিকা ব্যবহারের কৌশলকে ‘অনৈতিক এবং মূর্খতা’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস বলেন, দরিদ্র দেশগুলোকে টিকা পাওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় মহামারির বিরুদ্ধে দেশগুলোর নিজস্ব সুরক্ষা কমার ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে গুতেরস এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ তাদের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি টিকাদান করেছে, তারা কোভিড -১৯ সংকট বন্ধ করতে খুব কম কাজ করছে। যেখানে তাদের এটা নিশ্চিত করা উচিত যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব এখনো রয়ে গেছে, সেসব দেশে টিকা পৌঁছে কি না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা চেয়েছিল, সেপ্টেম্বরের মধ্যেই যেন প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, বিশ্বের ৫৬টি দেশে এই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। এর জন্য অবশ্য তারা দায়ী নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি মাসে দেড় বিলিয়ন টিকার ডোজ তৈরি করা হচ্ছে। এই হিসেবে এক সপ্তাহের কম উৎপাদিত টিকা দিয়েই ১০ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দুজনই উপস্থিত ছিলেন। টিকার বৈষম্য করোনা মহামারি দীর্ঘায়িত করার প্ররোচনা দিচ্ছে। তিনি বলেন, এর কারণে নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। যেগুলো ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। এ সময় তিনি মহামারিতে মৃতদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, নিম্ন আয়ের দেশগুলো ১ শতাংশের অর্ধেকের কম টিকা পেয়েছে। আফ্রিকায় মাত্র ৫ শতাংশের কম লোকের টিকার পুরো ডোজ সম্পন্ন হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি