৭ মে ২০২৬

ধানমন্ডি-নিউমার্কেটের প্রধান সড়কে রিকশা বন্ধ হচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধানমন্ডি-নিউমার্কেটের প্রধান সড়কে রিকশা বন্ধ হচ্ছে

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের পর যানজট নিয়ন্ত্রণে রাখতে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করা হবে। জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডিএসসিসির নগর ভবনে রোববার বিকেলে গণপরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত কমিটির এক বৈঠক শেষে মেয়র সাংবাদিকদের এই তথ্য জানান।

মেয়র বলেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটি কাজ করে যাচ্ছে। পুরোপুরি শৃঙ্খলা ফিরেয়ে আনতে প্রায় দুই বছর সময় লাগবে।

সাঈদ খোকন বলেন, গঠিত কমিটি যদি এই সিদ্ধান্ত সঠিক মনে করে তাহলে আমরা বিদ্যমান বাস দিয়ে রুটগুলোকে রেশনালাইজেশন করে ছয় কোম্পানির আওতায় এনে প্রাথমিকভাবে পরিচালনা করব। এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস-বে নির্মাণ করা হবে। অন্যদিকে সদরঘাট থেকে শুরু করে রামপুরা ব্রিজ পর্যন্ত একটি চক্রাকার বাস সার্ভিস আমরা চালু করতে চাই। এই রুটে শুধু বিআরটিসি নয়, ব্যক্তিমালিকানা বাসও যেন এর সঙ্গে সম্পৃক্ত করে সুস্থ প্রতিযোগিতার মাধমে চলতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করছি। সবকিছু মিলিয়ে নাগরিকদের সাশ্রয়ীমূল্যে সেবা নিশ্চিত করা হবে।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএ কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছর রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি