৪ মে ২০২৬

ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করতে: রাজারহাটে লটারির মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করতে: রাজারহাটে লটারির মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য
 

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : ক’দিন আগেও মাঠে মাঠে দোল খাচ্ছিল সোনালী ধান। বাড়ির উঠান গুলো কৃষাণ/কৃষাণীদের পদভারে মুখরিত ছিল। ধানের ফলনও হয়েছে বাম্পার। কিন্তু ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা হতাশ। ধানের মন প্রতি ১০৪০ টাকা দরে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের সরকারি সিদ্ধান্তে কৃষক কিছুটা আশান্বিত হলেও বরাদ্দ কম থাকায় তারা উদ্বিগ্ন।

আজ ৮ ডিসেম্বর (রবিবার) রাজারহাট উপজেলা অফিসার্সক্লাবে ৩টি ইউনিয়নের কৃষকদের তালিকা থেকে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারি মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য। ডিজিটাল পদ্ধতিতে লটারি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন , রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান আসাদসহ স্হানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, আজ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে উমর মজিদ, নাজিমখাঁন ও বিদ্যানন্দ ইউনিয়নের ৪৪৮ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হলো। উল্লেখ্য, অ্যাপের মাধ্যমে কৃষকের নিকট থেকে ধান ক্রয় এটাই প্রথম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি