৭ মে ২০২৬

ধানের বস্তায় অস্ত্র: বিজিবি'র অভিযানে আটক-১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধানের বস্তায় অস্ত্র: বিজিবি'র অভিযানে আটক-১

জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে: কক্সবাজারের টেকনাফে দেশী তৈরি ৪টি বন্দুক ও ১০টি তাজা কার্তুজসহ আফসার কামাল(২৭)নামিয় একজনকে আটক করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।আটক ব্যক্তি হৃীলা রঙ্গীখালীর মোঃ ফরিদ আহম্মেদের পুত্র।২৪ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হৃীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় ভাই ভাই অটো রাইস মিলে ঘটনাটি ঘটে।

বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান(পিএসসি)বিষয়টি নিশ্চিত করেন।অধিনায়ক বলেন,নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ভাই ভাই অটো রাইস মিলে তল্লাশী অভিযান পরিচালনা করে উক্ত মিলের ধানের বস্তার ভিতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরী বন্দুক এবং কার্তুজ জব্দ করা হয়।এ সময় আগ্নেয়াস্ত্র মজুদ রাখার অপরাধে একজনকে আটক করা হয়।এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সুত্রে জানানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি