৬ মে ২০২৬

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানায়।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন। রীভা গাঙ্গুলী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন।

বিক্রম দোরাইস্বামী বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। শিগগিরই ঢাকায় তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি