৭ মে ২০২৬

ঢাকায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
বাংলাপ্রেস ডেস্ক: হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে ‘বাংলাদেশি সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে’, এই মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এদিন আদালত বাদীর জবানবন্দি নেন এবং নথি পর্যালোচনা শেষে পরে আদেশ দেবেন বলে জানান। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাওন আহমেদ, জুয়েল শিকদারসহ আরও অনেকে শুনানি করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’ তিনি আরও অভিযোগ করেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আইনি সুরক্ষা পাননি। নিপীড়ন থেকে বাঁচতে ট্রাম্পের সহযোগিতা কামনা করেন তিনি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি