৬ মে ২০২৬

ঢাকায় পৌঁছালেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় পৌঁছালেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার
বাংলাপ্রেস ডেস্ক: চার দিনের সফরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকায় পৌঁছেছেন। রোববার সকালে ১০টা ২০ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার এই সফর। এক বার্তায় এ তথ্য জানিয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রথমবার জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধান ঢাকায় এলেন। ব্যাচেলেট এ সফরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জাদুঘর পরিদর্শন করা ছাড়াও দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করে সরেজমিনে মানবাধিকার পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। সূত্রমতে, মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া তিনি দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার। জানা গেছে, জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তার সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরবে সরকার। গত বছর র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানের এই সফর অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি