৬ মে ২০২৬

ঢাকায় ওসমান হাদির জানাজা শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
ঢাকায় ওসমান হাদির জানাজা শনিবার

বাংলাপ্রেস ডেস্ক:   ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে। আর বাংলাদেশে শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় দেশ।

হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

এদিকে ওসমান শরিফ হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শনিবার (২০ডিসেম্বর) সারাদেশে শোক পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ওই দিন সকল সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও বিদেশে দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে। শুক্রবার দেশের মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে হাদির জন্য প্রার্থনা করা হবে। সবাই আপনারা শরিক হবেন। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা জানান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি