৬ মে ২০২৬

ঢাকায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা শুরু

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর আজ রোববার থেকে আনুষ্ঠানিক শুরু হয়েছে প্রচারপর্ব।আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ফলে আনুষ্ঠানিকভাবে তাঁরাও প্রচার শুরু করবেন।ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল, ড. ফেরদৌস আহমদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান বাঘ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান আম ও স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রহিম টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন। তবে কাউন্সিল পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের বলেন, সব প্রার্থী নির্বাচনের আচরণবিধি মেনে আজ থেকেই প্রচারে অংশ নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারি মধ্য রাত ১২টা পর্যন্ত প্রচার করা যাবে।এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী ববি হাজ্জাজ শনিবার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. আতিকুল ইসলামের সামনে রয়েছেন চারজন প্রার্থী। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি।

ডিএনসিসি ও ডিএসসিসিতে কাউন্সিলর প্রার্থী :

ঢাকা উত্তর সিটির ২০টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে একজন এবং ঢাকা দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে ২৬ জন ও সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে ডিএনসিসিতে ২০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১২০ জন এবং ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৪ জন। বিপরীতে ডিএসসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১২৩ জন এবং ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ২৪ জন।এদিকে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে ৩৮ সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে মোট প্রার্থীর সংখ্যা ২৪৩ জন। দুই সিটিতে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল পদে প্রার্থীর সংখ্যা ৬৮ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি