৬ মে ২০২৬

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য নয়া সতর্কবার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য নয়া সতর্কবার্তা

বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নাগরিকরা উগ্রপন্থিদের টার্গেট পরিণত হতে পারে- এমন আশঙ্কায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বরাত দিয়ে ভয়েস অফ আমেরিকা জানিয়েছেন, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নাগরিকরা উগ্রপন্থিদের টার্গেট পরিণত হতে পারে- এমন আশঙ্কায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ৩রা এপ্রিল দূতাবাসের অফিসিয়্যাল ওয়েব পেজে জারি করা সতর্কবার্তায় আশঙ্কার প্রেক্ষাপট বর্ণনা করে উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ব্যক্তিগতভাবে ৪ দফা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

শুধু তাই নয়, ঢাকায় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে জানিয়ে জরুরি প্রয়োজনে মার্কিন নাগরিকদের যে কোন ধরণের সহযোগিতার জন্য দূতাবাস এবং স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্সের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতেও অনুরোধ করা হয়েছে। দূতাবাসের সিকিউরিটি এলার্ট বা নিরাপত্তা সতর্কতায় বলা হয় নিউজিল্যান্ডের দুই মসজিদে ১৫ মার্চের সন্ত্রাসী হামলার প্রতিশোধের আহ্বান এবং আইএস ও আল-কায়েদার মতো আন্তদেশীয় সন্ত্রাসী সংগঠনগুলোর দেয়া চলতি হুমকির প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা জরুরি।

সতর্ক বার্তায় স্পষ্ট করে বলা হয়, সন্ত্রাসী সংগঠন, তাদের সহযোগী এবং এমন সব সংগঠনের কর্মকান্ডে (উগ্রপন্থায়) উদ্বুদ্ধ ব্যক্তিরা বাংলাদেশসহ সারা বিশ্বে মার্কিন ও পশ্চিমা নাগরিকদের ওপর হামলার অভিপ্রায় লালন করছে। চরমপন্থীরা মার্কিন স্বার্থে আঘাতের জন্য প্রচলিত বা অপ্রচলিত অস্ত্র ব্যবহার করতে পারে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি