৫ মে ২০২৬

ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতাসহ নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। নিহত অপরজনের নাম সামিয়া আরেফিন প্রীতি (২৪)। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১১টায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত সামিয়া আরেফিন প্রীতি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন। গুলিবিদ্ধ আহত ব্যক্তির নাম মুন্না। তিনি নিহত জাহিদুল ইসলাম টিপুর গাড়িচালক বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্হায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর হাসপাতালে স্হানীয় শত শত নেতা -কর্মীরা এসে বিক্ষোভ করে এবং বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি