ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যেসব ইস্যুতে আলোচনা হবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্মেলনে যেসব ইস্যু নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে— তা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।
ইস্যুগুলো হলো— আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) বাস্তবায়ন, পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি প্রভৃতি।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর, কলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।
বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে।
উল্লেখ্য, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি