বাংলাপ্রেস ডেস্ক : আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ঢাকায় মার্কিন দূতাবাসের বাংলা ওয়েবসাইট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় আমেরিকান সেন্টারে দেশটির চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ান ওয়াগনার ওয়েবসাইটের বাংলা ভার্সনের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপক্ষীয় সর্ম্পকই শুধু নয়, এর মাধ্যমে উভয় দেশের মানুষের মাঝে সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে।
জোয়ান বলেন, ভিসা, শিক্ষাসহ সব বিষয় এখানে বিস্তারিত থাকবে। সাধারণ মানুষ বিশেষ করে যারা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাবেন, তাদের যেন ভিসা প্রসেস থেকে শুরু করে সব কিছু সহজেই করতে পারেন, সেজন্যই বাংলা ভার্সন চালু করা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]