৮ মে ২০২৬

ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ১১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসবেন। বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা ও প্যারিসের একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার বাংলাদেশে এসেছিলেন। ২০২১ সালের নভেম্বর প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। জানা গেছে, ইমানুয়েল ম্যাক্রো ঢাকা সফরটি মূলত ২০২১ সালে প্রধানমন্ত্রীর প্যারিস সফরের ফলোআপ। ওই সময় নেয়া দুই শীর্ষ নেতার সিদ্ধান্তের আলোকে সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে ঢাকায় আলোচনা হবে। ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের ব্যাপ্তি সময়ের দিক থেকে খুব বেশি নয়। তিনি ১১ সেপ্টেম্বর এসে ১২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন। কিন্তু তার ঢাকা সফরের ঠিক সপ্তাহখানেক আগেই বাংলাদেশ ঘুরে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি দেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের বাংলাদেশ সফর কৌতূহলোদ্দীপক বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি