৬ মে ২০২৬

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খুলছে আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খুলছে আজ
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আবারও দূতাবাস খুলতে চলেছে আর্জেন্টিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এদিন বিকেল ৪টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিতিতে দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরো। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরো সোমবার ঢাকায় আসবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেখানে উপস্থিত থাকবেন। জানা গেছে, সোমবার সকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর। এরপর দূতাবাস উদ্বোধন শেষে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, স্বাধীনতার পর অর্থাৎ ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। সেসময় ঢাকায় দেশটির দূতাবাস খোলা হয়। কিন্তু ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায় দূতাবাসের কার্যক্রম। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি