ঢাকাস্থ 'পার্বতীপুর সমিতি'র বার্ষিক বনভোজন ২৭ জানুয়ারি গাজীপুরে অনুষ্ঠিত হবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকাস্থ পার্বতীপুর সমিতি’র বার্ষিক বনভোজন-২০২৩ আগামী ২৭ জানুয়ারী রোজ শুক্রবার গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত 'মেঘের ছায়া' রির্সোটে অনুষ্ঠিত হবে।
‘যেখানেই থাকি থাকুক হৃদয়ে পার্বতীপুর, যতদিন বাঁচি বাঁচুক প্রাণে পার্বতীপুর’এই শ্লোগানকে বুকে ধারণ করে ২০১৭ সালে ঢাকাস্থ পার্বতীপুরের এক ঝাক নবীন ও প্রবীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পার্বতীপুর সমিতি। প্রতিষ্ঠার পর থেকে উক্ত সমিতির সদস্যরা ঢাকা নারায়ণগঞ্জ, সাভার ও গাজিপুরে বসবাসরত পার্বতীপুরের তরুণদের উক্ত সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে। ঢাকায় বসবাসরত পার্বতীপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোদ স্থাপনের নিমিত্তে প্রতিবছর এ সমিতি বিভিন্ন সামাজিক ও সাংস্কিতিক অনুষ্ঠান পালন করে। তারই ধারাবাহিগতায় ২০২৩ সালের বার্ষিক বনভোজনের উদ্যোগ গ্রহণ করে।
উক্ত বার্ষিক বনভোজনে সমিতির সকল সদস্যকে যথা সময়ে যথা স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুষ্ঠান সম্পর্কিত যে কোন বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ০১৯১৪-৮৭৪-৬৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি