৭ মে ২০২৬

ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে : ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ। গাজীপুরের অদুরে সালনা ব্রিজের কাছাকাছি রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এ যোগাযোগ বিচ্ছিন্ন হয় ।

আজ শুক্রবার সকালে রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস (৭৭২) গাজীপুরের অদুরে সালনা ব্রিজের কাছাকাছি পৌঁছালে হটাত বিকট শব্দে বগি লাইনচ্যুতো হয়। এতে উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস এবং চিলাহাটি গামি নীলসাগর এক্সপ্রেস এছাড়াও আরও অনেক ট্রেন আটকা পড়েছে।

 

হতাহতের তেমন কোন খবর পাওয়া যায়নি, তবে কিছু বগিতে হালকা ধোয়া দেখা যায়। এছাড়াও রংপুর এক্সপ্রেস এর দুইটি সচল বগি এবং লোকো নিয়ে জয়দেবপুর চলে আসে, এরপর এখান থেকে রিলিভ ট্রেন পাঠানো হয়েছে। কর্তব্যরত কর্মকর্তারা বলছে,আশা করি খুব তাড়াতাড়ি উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।

এছাড়া, বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেন আটকা পড়েছে, সব ট্রেন এর বিলম্ব অনেকটাই বেড়ে যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি