ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে যা চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত । ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যবহার হচ্ছে ২৮ হাজার ৮৭৮টি ইভিএম।
এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হচ্ছে। এত বেশি ভোটারের ভোট আর কখনও ইভিএমে নেওয়া হয়নি। ফলে অধিকাংশের জন্যই এ পদ্ধতি নতুন। ইভিএম নিয়ে রাজনীতির অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য থাকলেও নির্বাচন কমিশন বলছে,যন্ত্রে ভোট সুষ্ঠুই হবে।
উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর দক্ষিণে এই সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৮৭৬টি। দক্ষিণে ১ হাজার ১৫০টি কেন্দ্রের ৭৫১টি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। দুই সিটিতে মেয়র পদে লড়ছেন ৮টি রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি