৬ মে ২০২৬

ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত মারা গেছেন। আজ শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছেলে রাজীব হাসনাত। ব্যারিস্টার হাসনাত বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন। ২০১৯ সালে যুক্তরাজ্যে যান ব্যারিস্টার হাসনাত। করোনা সংক্রামণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি। তার ছেলে রাজীব জানান, লন্ডনে বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা। ব্যারিস্টার হাসনাত পুরান ঢাকার হাজী গণি সর্দারের তৃতীয় ছেলে। গনি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন ব্যারিস্টার হাসনাত। ১৯৯০ সালে তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন ব্যারিস্টার হাসনাত এবং স্থায়ী কমিটির সদস্য হন। অবশ্য পরবর্তীতে তিনি আইন পেশায় সক্রিয় হন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি