ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই আসামি ঢাকা মেডিকেলে মারা গেছে। মৃতরা হলেন-স্বপন দাস (৫৯) ও পরশ তালুকদার (৩৫)। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারাগার থেকে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক আসামি স্বপন দাস (৫৯)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রোববার তাদের ময়নাতদন্ত হবে।
কারাসূত্রে জানা যায়, পরশ তালুকদার বিকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরশ তালুকদার পল্টন থানার একটি মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম মো. লিয়াকত তালুকদার।
মৃত স্বপন দাসের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর গ্রামে। তার বাবার নাম সুধীর দাস। গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি। স্বপন দাস ফতুল্লা থানার হত্যা মামলার আসামি ছিলেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
চাঁদাবাজি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ইস্যুতে সরকারের কাছে ৪ প্রশ্ন তাসনিম জারার
সঙ্গীত একাডেমি