৭ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে শর্ট সার্কিট থেকে গ্রন্থাগারে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে। গ্রন্থাগারে বই-খাতা থাকায় সেগুলোতে যেন আগুন দ্রুত না ছড়ায় সেজন্য ফায়ার সার্ভিস থেকে অতিরিক্ত ইউনিট পাঠানো হয় বলে জানান তিনি।

গ্রন্থাগারের কর্মকর্তা জাফর আহমদ জানান, ইউএন ও আমেরিকান কর্নারে আগুন লেগে ধোঁয়া বেশি ছড়িয়েছে। এই অংশে দুর্লভ সব গ্রন্থ আছে বিধায় ফায়ার সার্ভিস সতর্কতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে।

এদিকে, আগুন লাগার খবরে আতঙ্কিত শিক্ষার্থীরা গ্রন্থাগার থেকে নিরাপদে বেরিয়ে আসেন।

আগুনে গ্রন্থাগারের কতটুকু ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি