৫ মে ২০২৬

ঢাকা-১৭ আসনে নাজমুল হুদার মনোনয়ন বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকা-১৭ আসনে নাজমুল হুদার মনোনয়ন বাতিল

বাংলাপ্রেস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন বিএনপির সাবেক মন্ত্রী ও বিএনএ-র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। কিন্তু বাতিল হয়ে গেছে তার মনোনয়ন। আজ রবিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাছাই-বাছাই শেষে নাজমুল হুদার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে চাওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বর্তমান সাংসদ, বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

এদিকে, বিএনপির মেজর (অব.) রুহুল আলম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির আরেক প্রার্থী শওকত আজিজ ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি